১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

সিরাজগঞ্জে   মোটরসাইকেল আরোহী নিহত-২

আপডেট: আগস্ট ৮, ২০১৯

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- তানভীর (২২) ও মো. আজীম (১৭)।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাঁচলিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর রায়গঞ্জ উপজেলার পূর্ব তেলিজানা আবু তাহেরের ছেলে ও মো. আজীম উল্লাপাড়া উপজেলার গপীনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, মোটরসাইকেলে দুজন নলকা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার পাঁচলিয়াবাজারে পৌঁছলে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

136 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন