বাবুগঞ্জে আদালতের রায়ের পরও দোকান,দখলের চেষ্টার অভিযোগ

আপডেট: September 17, 2026

বাবুগঞ্জ প্রতিনিধি :দীর্ঘ ১৭ বছর পর বিরোধপূর্ণ মামলায় দোকানঘরের মালিকের পক্ষে আদালতের রায় দিলে প্রতিপক্ষ মোসলেম উদ্দিন ভোররাতে দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনাটি ঘটেছে বুধবার ১৬ সেপ্টেম্বর বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লা খালি পোস্ট অফিস বাজারে। এই ঘটনায় বুধবার আব্দুল মজিদ খানের ছেলে নাছির খান বাদী হয়ে মোসলেম উদ্দিনকে বিবাদী করে বিমানবন্দর থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ও থানার অভিযোগসূত্র জানা গেছে,নাছির খানের পৈত্রিক সম্পত্তিতে থাকা একটি দোকান ঘর জোরপূর্ব দখল করার চেষ্টা করে মোসলেম উদ্দিন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোন সমাধান না হলেও বাজার কমিটি দোকান ঘরটিকে তালা ঝুলিয়ে দেয়।

পরবর্তীতে দোকানটির মালিকানা ও দখল নিয়ে নাছির খান আদালতে মামলা করেন। দীর্ঘ ১৭ বছর মামলাটি চলার পর সম্প্রতি ২৪ মে ২০২৬ সালে আদালত দোকানের প্রকৃত মালিক নাছির খানের পক্ষে রায় দেন ।দোকান মালিক নাছির খান বলেন ১৭ বছর পরে আদালত থেকে রায় পেয়েছেন। এরপরও প্রতিপক্ষ মোসলেম উদ্দিন ওই দোকান দখলের চেষ্টা করছেন। প্রতিপক্ষ মোসলেম উদ্দিন বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন আদালতের রায় অমান্য করে কেউ সহিংসতার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হবে।

52 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন