ঝালকাঠিতে গাজাসহ অটো চালক আটক

আপডেট: February 11, 2021

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি জেলা গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও এস আই মাহমুদুর রহমান এর নেতৃত্বে একটি টহল টিম গোপন সংবাদের ভিত্ত্বিতে বুধবার বেলা ১ টার সময় জেলা শহরের গুরুধাম গরুর হাটের সামনে থেকে পুলিশের কাছে স্বে”ছায় আত্মসমর্থনকারী মাদক কারবারী লিটন হাওলাদার (৪৫) নামের এক অটো চালককে ২০ গ্রাম গাজাসহ আটক করে।

আটককৃত লিটন হাওলাদার জেলার নলছিটি উপজেলার ঢাপর গ্রামের মৃত. মকবুল হাওলাদারের ছেলে। আটক লিটনের স্ত্রী বলেন তার স্বামী লিটন একজন মাদকাসক্ত সে বিয়ের আগে থেকেই গাজা সেবন করে আসছে। তার বিরুদ্ধে আরও মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

294 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন