জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না: বাণিজ্যমন্ত্রী

আপডেট: August 14, 2022

বিজয় নিউজ:: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিরা বেহেশতে আছেন, বিএনপির এই অভিযোগ সঠিক নয়। জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারে।

রোববার সকালে রংপুর শহরে সেন্ট্রাল রোডে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তাদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বিরোধী দল হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির আন্দোলন করার অধিকার আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তারাও ক্ষমতায় ছিল। কিন্তু তাদের আন্দোলন হতে হবে গণতান্ত্রিক ধারায়। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকবে।

112 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন