
আপডেট: December 28, 2024
বরিশালের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসানের হিজলায় আগমন উপলক্ষ্যে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
আগামী ৩১ ডিসেম্বর, রোজ মঙ্গলবার দুপুর ২টায় হিজলা উপজেলা পরিষদ চত্বরের মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে হিজলা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আমিন মারুফ হাওলাদারের নেতৃত্বে এক শুভেচ্ছা র্যালি বের করা হয়।
শুভেচ্ছা র্যালিটি হিজলা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। র্যালিতে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের মো: সোহাগ সিকদার, মো: রিপন মোল্লা, মো: মুজাম্মেল গাজী, হিজলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: নোমান হোসেন, জাহাঙ্গীর সরদার, সার্ইফুল ইসলাম, সাইদুল ইসলাম, জাকির দেওয়ান, ওমর সরদার, তুহিন সরদার, তানবিরসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুভেচ্ছা র্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন হিজলা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আমিন মারুফ হাওলাদার। তিনি বলেন, “রাজীব আহসানের মতো সংগ্রামী নেতা আমাদের গর্ব। তার নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে।
জনসভাকে কেন্দ্র করে হিজলা উপজেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।