হিজলায় জাল টাকার কারবারি সাদ্দাম পুলিশের হাতে আটক 

আপডেট: May 28, 2025

মনিরুল ইসলাম হাওলাদার  :: ঈদকে সামনে রেখে হিজলা উপজেলায় জাল টাকা ছড়াছড়ি। সক্রিয় প্রতারক চক্র। চব্বিশ মে বেলা এগারটার  টার দিকে কাউরিয়া বাজার থেকে সাদ্দাম নামের এক প্রতারককে আটক করে হিজলা থানা পুলিশ।

কাউরিয়া বন্দরের তৈল ব্যবসায়ী রাসেলের হাওলাদার জানান, তার দোকানে পেট্রোল ক্রয়  সাদ্দাম নামের এক যুবক ১০০০ টাকার একটি নোট দেয়।

তখন দোকানদারের সন্দেহ হলে টাকাটি চেক করে দেখে জাল। বিষয়টি হিজলা থানা পুলিশকে অভিহিত করলে থানা পুলিশ এসআই আরাফাত  তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে জাল টাকা ব্যবসায়ীকে তল্লাশি করে ৪টি ১ হাজার টাকা ও ১টি ৫ শত টাকার  জাল নোট পেয়েছেন বলে দাবি করেন। পরে পুলিশ প্রতারককে গ্রেপ্তার করে হিজলা থানায় নিয়ে যায়। তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

 

226 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন