
আপডেট: মার্চ ৯, ২০২৬

বিজয় নিউজ :; হিজলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গুয়াবাড়িয়া ইউনিয়ান। ৮ নং ও ৯ নং ওয়ার্ড এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখা। আলহাজ মিজানুর রহমান বেপারী সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা। আলহাজ্ব খোরশেদ আলম হাওলাদার সেক্রেটারি বান্দের হাটবাজার। মোঃ মনিরুল ইসলাম হাওলাদার সাংগঠনিক সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন হিজলা উপজেলা। কে এম কাজী মাহফুজ সভাপতি ইসলামী যুব আন্দোলন হিজলা উপজেলা, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম ইমাম ও খতিব বান্দেরহাট বাজার মসজিদ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলনবাংলাদেশ । অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আলহাজ্ব মিজানুর রহমান বেপারী। তিনি বক্তৃতা বলেন আমরা এই সংগঠন করি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি আমরা দুনিয়ার ক্ষমতা টাকা ও সম্মানের জন্য সংগঠন করতাম তাহলে অন্য যেসব সংগঠন আছে তা করতাম। তিনি আরো বলেন দুনিয়ার ক্ষণস্থায়ী, তাই দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। তাই আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ করি।