২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

নারায়ণগঞ্জ মৎস্য ভবনের সামনে গোডাউনে আগুন

আপডেট: এপ্রিল ২৪, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঃ নারায়ণগঞ্জে মৎস্য ভবনের সামনে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা ৩০ মিনিটের সময়  হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোডাউন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দাহ্য পদার্থের কারণে আগুনের সূত্রপাত হতে পারে—যা অতীতেও বিভিন্ন গোডাউন অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দেখা গেছে
এলাকায় অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে

61 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন