
আপডেট: জুলাই ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ঃঃ নগরীর ২৭ নং ওয়ার্ডের ভাঙ্গারপুলের শাখা রাস্তায় সন্ত্রাস বিরোধী মিছিলে প্রতিপক্ষের হামলায় তিন ভাই রক্তাক্ত জখম এর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ৩০ জুন আছরের নামাজের পর বিসিসির ২৭ নং ওয়ার্ডের ভাঙ্গার পুল নামক স্থানে ঘটে। হামলায় আহতরা হলেন বরিশাল পোষ্ট অফিসের মেইলগার্ড নজরুল মৃধা, বরিশাল মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক পাদুকা পাইকারী ব্যবসায়ী হুমাউন কবির, ঢাকা দক্ষিণ কৃষক দলের সদস্য ও ২৭ নং ওয়ার্ড এর সাবেক ছাত্র দল ও যুবদলের নেতা আমিনুল মৃধা তারা উভয়েই ঐ এলাকার মৃত সালাম মৃধার ছেলে। আহতদের মধ্যে হুমাউন ও নজরুলের মাথায় ধারালো দাও দিয়ে কোপ দিলে সেই আঘাতে দুজনেরই মাথায় কাটা রক্তাক্ত জখম হয় এবং আমিনুল এর শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়। তাদের মধ্যে নজরুল ও হুমায়ুন এর অবস্থা আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা জানায় , ঢাকার গাড়ি চালক ও আজিজ খার নেতৃত্বে জহির,জাহিদ,হাসিব,মাসুম,সবুজ,রুম্মন,লাদেন,সত্তার খা,নান্না খা,আজিজ খা,সুজন খা জসিমসহ ২৫/৩০ জনের সন্ত্রাসী দল এ হামলা চালায়। আহত আমিনুল আরো জানান, কিছুদিন আগে তার একটি মোটরসাইকেল চুরি করে এ মিজান বাহিনী,পরে তারা জামিন নিয়ে একাধিক বার হামলা করে এমনকি নিজেদের জমিতে বালু ভরাট করতে গেলে চাঁদা দাবী করে। ১ লা জুন সকালে ব্যবসায়ী হুমায়ুন তার সন্তানকে নিয়ে কোচিং-এ দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা পথরোধ করে ছিনিয়ে নেয় বলে আহত হুমায়ুন অভিযোগ করেন। গত বৃহস্পতিবারও আমিনুলের উপর হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান পুলিশ।