২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

সৌদিতে খালেদা জিয়ার কারামুক্তিতে দোয়া

আপডেট: আগস্ট ২৮, ২০১৯

সৌদিতে খালেদা জিয়ার কারামুক্তিতে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় সৌদি আরবে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ক্বারী আব্দুল হাকীম৷ দলের প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের সভাপতি ফারুক আহমেদ চাঁন।

সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান কিরন৷ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বশির সরকার, ঢাকা জেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন৷

সভায় প্রবাসী বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন ও আঞ্চলিক সংগঠন এবং শাখা কমিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন৷ সৌদি প্রবাসী বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন ৷

205 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন