২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

বরিশাল ও রংপুরের ১৮ স্থানে এরশাদের চেহলাম আজ

আপডেট: আগস্ট ৩১, ২০১৯

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম (চল্লিশা) শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রংপুরের ১৭টি স্থানে এবং বরিশালে একযোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

বাদ জোহর এরশাদের নিজ বাসভবন পল্লী নিবাস ছাড়াও মহানগরের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জন্য উত্তম উচ্চ বিদ্যালয়; ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের জন্য খটখটিয়া উচ্চ বিদ্যালয়; ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জন্য মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়; ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের জন্য কেরানিরহাট স্কুল ও কলেজ; ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের জন্য বড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে ও বরিশালের নগরীর অশ্বিনী কুমার টাউন হলে চেহলাম উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের জন্য লালকুঠি উচ্চ বিদ্যালয় ও কলেজ; ২০, ২১ ও ২২ নং ওয়ার্ডের জন্য মুলাটোল আলিয়া মাদরাসা; ১৯, ২৩ ও ২৫ নং ওয়ার্ডের জন্য নিউ জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; ২৪, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের জন্য রবাটসনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ; ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের জন্য মাহিগঞ্জ বালিকা বিদ্যালয় এবং ৩১, ৩২ ও ৩৩ নং ওয়ার্ডের জন্য তালুক তামপাট উচ্চ বিদ্যালয়ে চেহলামের আয়োজন করা হয়েছে

চেহলামে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের মানুষকে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এবং যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।

152 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন