বরিশালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ বর্তমান সরকার গণতন্ত্র হত্যা করেছে-সরোয়ার

আপডেট: September 1, 2019

বরিশালে মহনগর বিএনপির আয়োজনে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয় । রোববার বেলা এগারোটায় বিএনপি দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহনগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে সরোয়ার বলেন, পাকিস্তানী শাসন থেকে রক্ষা পেতে গণতন্ত্র রক্ষায় দেশ স্বাধীন হয়েছিল। আওয়ামী লীগ দেশ স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বর্তমান সরকার গণতন্ত্রকে

হত্যা করেছে। তিনি আরো বলেন, পঁচাত্তরের পনেরই আগস্টের পর দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমান হাল ধরেন এবং পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠা করেন। আর দলের নেত্রীকে মিথ্যা মালমায় জেলে থাকা অবস্থায় আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে হচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, মহনগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, আলি হায়দর বাবুল, মনিরুজ্জামান ফারুকসহ সংগঠনের নেতা কর্মীরা।

160 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন