নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত র‌্যালি করবে বিএনপি

আপডেট: September 2, 2019

দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার র‌্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবে। আর এটি নাইটিঙ্গেল মোড় হয়ে মালিবাগ ক্রস করে মগবাজার অভিমুখে রওয়ানা হবে।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এ তথ্য জানিয়েছেন। র‌্যালিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মীকে যথা সময়ে অংশ নেয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পহেলা সেপ্টেম্বর র‌্যালি করার জন্য প্রথমে ঘোষণা দেয় বিএনপি। পরবর্তীতে কর্মসূচিতে পরিবর্তন এনে ২ সেপ্টেম্বর র‌্যালি করার সিদ্ধান্ত নেয়।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ জানান, ঢাকা মহানগর পুলিশ একটি শর্তে র‌্যালির অনুমতি দিয়েছে। তা হলো র‌্যালিটি অফিস সময়ের মধ্যে শেষ করতে হবে।

163 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন