
আপডেট: July 17, 2019
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বুধবার বেলা ১টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয়।
এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানান, এ বছর পাসের হার ৭০.৬৫ শতাংশ, যা গত বছরে ছিল ৭০.৫৫ শতাংশ।
এ বছর ৩৩০ কলেজের ১১৮টি সেন্টারে ৬৩ হাজার ৫৩৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
মোট পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। যার মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৮ এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৬২৯ জন।
এবারে ঘোষিত ফল অনুযায়ী মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৫, মানবিক বিভাগে ২৮০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন রয়েছে।