৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

সভাপতি আনোয়ারুল হক তারিন বরিশাল একে স্কুলে ৪ সদস্যের এডহক কমিটি গঠন

আপডেট: জুন ৪, ২০২৬

স্টাফ রিপোর্টার  ঃঃ বরিশাল নগরীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছমত আলী খান (একে) ইনস্টিটিউটের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল করধতে ৪ সদস্যের অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি গঠন করা হয়েছে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি কাঞ্চন আলী, অভিভাবক প্রতিনিধি আবুল কালাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জসিম উদ্দিন।
শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিদশাল-এর ২০২৪ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৬৪ (১) ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। এই এডহক কমিটির মেয়াদ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কমিটিকে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নবগঠিত কমিটির সভাপতি আনোয়ারুল হক তারিন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আছমত আলী খান (একে) স্কুল বরিশালের একটি প্রাচীন এবং গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। আমাকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রধান লক্ষ্য হবে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অবকাঠামোগত যেসব সীমাবদ্ধতা তৈরি হয়েছে, তা নিরসনে আমরা দ্রুত পদক্ষেপ নেব। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটিকে আবারও তার পুরনো ঐতিহ্যে ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এডহক কমিটি গঠনের যে প্রক্রিয়া শুরু হয়েছে,।তারই অংশ হিসেবে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে নতুন কমিটি দায়িত্ব পেল।##

48 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন