১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

মোবাইলে কথা বলতে বাধা, ভাইয়ের ওপর অভিমানে কিশোরীর আত্মহত্যা

আপডেট: আগস্ট ১, ২০১৯

মোবাইলে কথা বলতে নিষেধ করায় বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে সাদিয়া আক্তার (১৫) নামে নবম শ্রেণির ছাত্রী ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে বন্দরের স্বল্পেরচক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সাদিয়া আক্তার ওই এলাকার সালাউদ্দিন মিয়ার মেয়ে। সে গিয়াস উদ্দিন চৌধুরী মর্ডাণ একাডেমির নবম শ্রেণির ছাত্রী ছিল।

এ ব্যাপারে স্কুলছাত্রীর বাবা সালাউদ্দিন মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

পুলিশ জানায়, স্বল্পের চক এলাকার সালাউদ্দিন মিয়া মেয়ে সাদিয়া আক্তার মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে। সে স্কুল ফাঁকি দিতে থাকে। এ নিয়ে বড় ভাই সাদিয়াকে গালমন্দ করে।

সালাউদ্দিন মিয়া জানান, এই ক্ষোভে সাদিয়া তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন