১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

একই সঙ্গে জন্ম, একসঙ্গে মৃত্ একই পরিবার

আপডেট: আগস্ট ২, ২০১৯

চাঁদপুরের কচুয়া উপজেলার রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম একই সঙ্গে জন্ম নিয়েছিল। তাদের মৃত্যুও হয়েছে একসঙ্গে।

শুক্রবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের বড়ইগাঁও গ্রামে খেলা করতে গিয়ে ডোবায় পড়ে ওই দুই যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহত দুই যমজ ভাই রফিকুল ইসলাম ও সফিকুল ইসলাম ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো.ফারুক হোসেন জানান, যমজ দুই ভাই রফিক ও সফিক ঘটনার দিন বাড়ির পাশে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে বিদ্যালয়ের পাশের ডোবায় পরে যায়।

পরে খোঁজাখুজি করে বাড়ির লোকজন তাদের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায়।পরে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান মো.ফারুক হোসেন।

149 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন