মা ইলিশ নিধন করতে গিয়ে আটক ১০ ভূয়া সাংবাদিক

আপডেট: October 18, 2019

বিজয় নিউজ:: বরিশালের কির্তনখোলা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে কোষ্টগার্ডের হাতে আটক হয়েছে ১০  ভূয়া সাংবাদিক। শুক্রবার ১৮ অক্টোবর বিকেল ৩ টার দিকে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এসময় একটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

জানা গেছে প্রতিবছর এরা ক্রাইম রিপোর্টাস এর নাম ব্যবহার করে এবং ক্রাইম রিপোর্টাস এর গেঞ্জি গায়ে দিয়ে মা ইলিশ নিধন করে আসছে। প্রশাসনের লোক দেখলেই সাংবাদিক পরিচয় দিয়ে পার পেয়ে যায়।

কখনো প্রশাসন জানতে চাইলে সাংবাদিক একটু দেখতে নামছি বলে চালিয়ে দেয়। আজ আর সেই সুযোগ হয় নাই। জাল তোলা অবস্থায় তাদের আটক করে কোষ্ট গার্ড । অভিযান পরিচালনা করেন বগুড়া জাহাজের এলএমএ আবিদুল ইসলাম। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ঝন্টু, হাসিব খলিফা, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাফিজুর রহমান, রুহুল আমিন।

এর মধ্যে বরিশালের আলো পত্রিকার একজন সাংবাদিক রয়েছে বলে আইডি কার্ডে দেখা গেছে। বাকিরা কেউ বিশ্ববার্তা পত্রিকার সাংবাদিক আর সবাই ক্রাইম রিপোর্টাস এর সদস্য।

পরে ভূয়া সাংবাদিকদেরকে জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে যাওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এদের সাজা ও অর্থ দন্ডদন্ডিত করা হয়।

 

206 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন