ইয়াবাসহ স্ত্রী শ্যালিকাকে রেখে পালাল স্বামী

আপডেট: October 26, 2019

বরগুনা প্রতিনিধি :: বরগুনার আমতলীতে ইয়াবাসহ ২ বোনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকা-আমতলীগামী লঞ্চ এমভি ইয়াদ থেকে বিথি আক্তার (২২) ও তার ছোট বোন লামিয়াকে (১৬) বিশেষভাবে লুকিয়ে রাখা ৫৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

আমতলী থানার ওসি আবুল বাশার জানান, এসআই ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে। বিথি ও লামিয়া আমতলী সদর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আবদুল খালেক হাওলাদারের মেয়ে।

তাদের মধ্যে বিথি আক্তারের বিয়ে হয়েছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের তৈয়ব আলী সিকদারের ছেলে মিজানুর রহমানের সঙ্গে। মিজানুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আমতলী থানার এসআই ফয়সাল জানান, মিজানুর তার স্ত্রী ও শ্যালিকাকে দিয়ে ইয়াবা আনিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালাচ্ছে। শনিবার মিজান ওই লঞ্চে ছিল। অভিযানের সময় কৌশলে স্ত্রী ও শ্যালিকাকে রেখে সে পালিয়ে গেছে। ইয়াবাগুলো তিনটি জিপার প্যাকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় ২ বোনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

596 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন