বকুনি দেয়ায় মাকে ছুরিকাঘাত করে থানায় ছেলে

আপডেট: July 28, 2019

ছেলেকে প্রায়ই বকাঝকা করতেন মা। তাই মাকে ছুরিকাঘাত করে থানায় এসে আত্মসমর্পণ করেছে ছেলে জাহাঙ্গীর(১৯)। শনিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এই ঘটনা ঘটেছে। পরে আহত মাকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গামারীতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী ছেলে জাহাঙ্গীরকে প্রায়ই বকাঝকা করতেন। এ কারণে সে ক্ষুব্ধ হয়ে শনিবার মাকে ছুরিকাঘাত করে। পরে একটি মোটরসাইকেলে করে রাত পৌনে ১২টার দিকে ধোবাউড়া থানায় এসে ভাপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ ঘটনা জানায়।

এরপর ওসি আলী আহাম্মদ মোল্লা জাহাঙ্গীরের বাবা আবুল কাশেমকে ফোন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি (ওসি) বলেন, ঘটনার বর্ণনা শুনে সত্যতা নিশ্চিত করে জাহাঙ্গীরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।

এছাড়া আবুল কাশেমের বাড়িতে খোঁজ নিয়ে

163 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন