কুমিল্লায় ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত, মরে গেলো ৬ গরু

আপডেট: July 31, 2019

কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় ছয়টি গরুও মারা গেছে।

বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০), একই এলাকার আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)।

চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ঝিনাইদহ থেকে গরুবোঝাইটি চট্টগ্রামে যাচ্ছিল। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়।

ঘটনাস্থলেই তিন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। এসময় ছয়টি গরুও মারা যায়।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

161 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন