জঙ্গীরা মাথা চারা দিয়ে উঠতে পারবে না- ডিআইজি শফিকুল ইসলাম

আপডেট: July 28, 2020

বিজয় নিউজ:; বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন,সারা দেশে জঙ্গীদের মেরুদন্ড ভেঙে দেয়া হয়েছে। তার পরও জঙ্গীরা যাতে কোন ভাবেই সংগঠিত হতে না পারে সে জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এব্যাপারে রেঞ্জের সকল পুলিশ সুপারদের নির্দেশ প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বরিশাল নগরীর পুলিশ লাইন্স চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের পরবর্তী সাংবাদিকদের এক প্রশ্নেন জবাবে তিনি এ কথা বলেন।
এছাড়াও ডিআইজি বলেন, ‘আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা সর্বত্র সচেষ্ট আছে। পুলিশ বাহিনীর সামনে ওদের আর কিছু করার ক্ষমতা নেই। জঙ্গিরা কোনভাবেই সংগঠিত হতে পারবে না। এবিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বত্র কঠোর নজরদারী রয়েছে।

বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদেন মাঝে উপস্থিত ছিলেন- রেঞ্জের পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) মহিউল ইসলাম, বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম- বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার নঈমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সরদার ফরহাদ হোসেন প্রমুখ।

বরিশাল জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বরিশাল বিভাগের ৬ জেলার পুলিশ সুপার কার্যালয়সহ প্রতিটি থানা একালাকায় কমপক্ষে ১০ থেকে ১২টি করে ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করা হবে।

212 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন